প্রত্যেক বছর শুরুর দিকে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার ওপেন টুর্নামেন্ট শুরু হয়। যেখানে সারা পৃথিবীর নামকরা টেনিস তারকা অংশগ্রহণ করে। যার ফলে সারা পৃথিবীর টেনিস সমর্থকদের চোখ থাকে এই টুর্নামেন্টের দিকে। অস্ট্রেলিয়াতে যেমন জনপ্রিয় ঠিক তেমনি টুর্নামেন্টের বহির্বিশ্ব ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছে।
সাম্প্রতিক সময় গুলোতে অন্যান্য খেলাধুলার তুলনায় তাসমানিয়ান দেশ অস্ট্রেলিয়াতে টেনিসের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রতিবছরই ব্যাপক দর্শক অস্ট্রেলিয়া জুড়ে এ খেলাটি উপভোগ করে থাকেন। তবে এবারের দর্শক উপস্থিতি বাকি সকল টুর্নামেন্টকে ছাপিয়ে গেছে।
এ বছরের দর্শক উপস্থিতি
এবছরের প্রস্তুতি ম্যাচগুলোতেই ব্যাপক পরিমাণ দর্শক উপস্থিত দেখা যায় যা কিনা আগের টুর্নামেন্ট গুলোতে একেবারে বিরল ছিল। বেশ কয়েকটি ওয়েবসাইটের তথ্য অনুসারে এ বছরের প্রস্তুতি ম্যাচগুলোতে গড়ে ২৩ হাজার দর্শক উপস্থিত ছিল যা কিনা আগের বছরের তুলনায় প্রায় 20 গুণ বেশি। অপরদিকে গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিন রেকর্ড সংখ্যক ৭৩,২৩৫ জন দর্শক টেনিস উপভোগ করেছে।

এই পরিমাণ দর্শক আগে আর কখনো একসাথে অস্ট্রেলিয়ান ওপেন এর ওপেনিং ম্যাচ উপভোগ করেনি। ধারণা করা হচ্ছে অন্যান্য দিনগুলোতেও দর্শক উপস্থিতি আগের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করবে। সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হতে পারে মেলবোর্ন পার্কে যেখানে প্রায় 80000 দর্শক একসাথে বসে একটি ম্যাচ উপভোগ করতে পারেন।
এত দর্শক হবার কারণ কী?
অস্ট্রেলিয়া বরাবরই একটি খেলাধুলা প্রিয় দেশ হিসেবে পরিচিত হয়ে আসছে। দেশটিতে ক্রিকেট, ফুটবল, টেনিস, এবং তাদের অস্ট্রেলিয়ান ফুটবল সবই যেন সমান জনপ্রিয়। সামারে যেমন টেস্ট ক্রিকেটের জন্য মানুষ হুমরে পড়ে ঠিক তেমনি উইন্টারে মানুষ অস্ট্রেলিয়ান রুলস ফুটবল দেখতে মরিয়া হয়ে পড়ে। এর সাথে অস্ট্রেলিয়ান ফুটবল লীগ সারা বছরই দর্শকদের মাতিয়ে রাখে।
মূলত অস্ট্রেলিয়ান সরকারের ক্রিয়া বান্ধব বেশ কিছু প্রজেক্ট হাতে নেওয়ার পর থেকেই মানুষ বিভিন্ন খেলার দিকে ঝুঁকে পড়ছে। তাছাড়াও দেশটি ২০৩২ সালে অলিম্পিক গেমস আয়োজন করার জন্য চেষ্টা করছে এবং জনগণকে আরো বেশি খেলাধুলা লাভার হিসেবে তৈরি করছে। তাছাড়াও অস্ট্রেলিয়াতে ব্যাপক পর্যটক রয়েছেন যারা পছন্দের প্রিয় তারকাদের দেখতে একবারের জন্য হলেও অস্ট্রেলিয়ান ওপেন দেখতে চলে আসেন।
রজার ফেদেরার, রাফায়েল নাদাল, এবং নোকাভ জোকোভিচ এর মত স্বনামধন্য টেনিস তারকারা অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করে থাকেন। যার ফলে সারা পৃথিবী থেকে অনেক মানুষ ছুটে আসেন তাদের পছন্দের তারকার টেনিস ম্যাচ উপভোগ করতে।
