এবছরের ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ সেনেগাল। আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনাল ম্যাচে দেশটি মুখোমুখি হয় আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল দল মরক্কোর।
উক্ত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোন দল যদিও রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ব্রাহিম দিয়াজ একটি পেনাল্টি মিস করেছেন। ম্যাচের ৯০ মিনিটে এরকম একটি মিসের কারণে দলকে রানার্সআপ হতে হলো। সেনেগালের হয়ে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোন প্লেয়ার।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটের সময় ম্যাচের ৯৪ মিনিটে সেনেগালের তারকা খেলোয়ার পাপে গেয়ে একটি গোল করে বসেন। এই গোলের পর বাকি সময়ে কোন দলই কোন দলকে আর গোল করতে পারেনি। যার ফলে মরক্কোর প্রিন্স আব্দুল্লাহ স্টেডিয়ামে লক্ষাধিক স্বাগতিক দর্শকের সামনে জয়লাভ করে সেনেগাল।
সেনেগালের এই বিজয়ের পর দেশটির প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন। তাছাড়াও নিউইয়র্ক এবং লন্ডনের মেয়র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলটিকে অভিনন্দন জানান এবং ওই দেশে বসবাসকারী দর্শকদের সাথে মিলে তাদের উল্লাসে মেতে পড়েন।
