বাংলাদেশের সবচেয়ে যুগান্তকারী মেগা প্রজেক্ট গুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ মেট্রোরেল ব্যবস্থা চালু করা। যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে উদ্বোধন করা হয়েছিল এবং তার আমলেই এই প্রজেক্ট হাতে নেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য মেট্রোরেল একটি অপরিহার্য পরিবহন ব্যবস্থা হয়ে উঠেছে। ব্যস্ত নগরী ঢাকার মতো জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেখানে দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো এখন তা মাত্র পাঁচ থেকে দশ মিনিটে যাওয়া যাচ্ছে। যার ফলে মানুষ অফিসে কিংবা নিজের কর্মস্থলে পৌঁছানোর জন্য মেট্রোরেল সুবিধা ব্যবহার করছে।
যদিও মেট্রোরেলে ভাড়া বেশি অন্যান্য পরিবহন ব্যবস্থা গুলোর তুলনায় যেমন বাস এবং সাধারণ ট্রেন। তারপরও মানুষ টিকিট রিলিজ হওয়ার সাথে সাথেই সব বুক করে ফেলে। এর মূল কারণ হলো সহজে নিজের গন্তব্যে পৌঁছাতে পারা। তবে বর্তমানে মেট্রোরেল সুবিধা শুধুমাত্র ঢাকার উত্তরা থেকে ঢাকার মতিঝিল অংশ পর্যন্ত বিস্তৃত আছে।
বর্তমানে মেট্রোরেল
বর্তমানে বাংলাদেশের মেট্রোরেল সিস্টেমটা মূলত রাজধানী ঢাকা এর মধ্যেই বিদ্যমান। অর্থাৎ ঢাকারে প্রান্ত উত্তরা থেকে ঢাকার অন্য প্রান্ত মতিঝিল পর্যন্ত ভ্রমণ করা যায়। অথচ বাংলাদেশের বিশাল বড় একটি অংশ চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর এবং নারায়ণগঞ্জ প্রভৃতি শহরে বসবাস করে। বিশেষ করে ঢাকার কাছের দুই শহর গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে ব্যাপক পরিমাণ মানুষ প্রতিদিন ঢাকায় আসে।

সে হিসেবে বলা যায় যে বর্তমানে বাংলাদেশে মেট্রোরেলের সুবিধা হাতে গোনা কয়েকজন মানুষ সারা সকলের কাছে এখনো পৌঁছাতে পারেনি। এত বড় মেগা প্রজেক্ট বিদেশিদের কাছ থেকে লোন নিয়ে তৈরি করা হয়েছে। তারপরও মাত্র একটি রাজধানীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে অথচ একই পরিমাণ টাকা খরচ করে ভারত কলকাতা, মুম্বাই এবং দিল্লিতে মেট্রোরেল চালু করেছে।
বাংলাদেশে মেট্রো রেলের ভবিষ্যৎ
বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পরিবহন ব্যবস্থা গুলোর একটি হচ্ছে বাংলাদেশের মেট্রোরেল ব্যবস্থা। যেহেতু রাজধানী ঢাকা শহরে মানুষ এটা ব্যবহার করতে শুরু করেছে তাই খুব সম্ভবত আগামী পাঁচ বছরের ভিতরে এর পরিধি ব্যাপকহারে বৃদ্ধি পাবে। বিশেষ করে বর্তমান সরকারের অধীনে যে সকল প্রজেক্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মেট্রোরেলের কাজ উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে গাজীপুরের টুঙ্গি পর্যন্ত বিস্তৃত করার চেষ্টা করা হচ্ছে।
তাছাড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বিভাগ চট্টগ্রাম কে কেন্দ্র করে সরকারের হাতে রয়েছে বিশাল মেগা প্রজেক্ট এর মধ্যে রয়েছে পূর্ব শহরকে মেট্রোরেলের আওতায় আনা। যেহেতু চট্টগ্রাম একটি শিল্পনগরী এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এখানেই অবস্থিত তাই প্রতিদিন হাজার হাজার মানুষ এবং লক্ষাধিক ব্যবসায়ী এখানে পাড়ি জমান। তাছাড়াও চট্টগ্রামে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা উপভোগ করতে দেশ-বিদেশ থেকে প্রতিনিয়তই লাখ লাখ মানুষ ছুটে আসেন। তাদের যোগাযোগ ব্যবস্থা কি আরো সহজ করার জন্যই মেট্রোরেল দরকার চট্টগ্রামের মত বিভাগীয় শহরে।
যদিও বাংলাদেশের বেশিরভাগ জেলা শহরগুলোতে মেট্রোরেল অতীব প্রয়োজনীয় একটি যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠতে পারে কিন্তু সরকারের পর্যাপ্ত পরিমাণ বাজেট না থাকার কারণে তা সম্ভব হয় না। তাছাড়াও চীন, জাপান, এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ বাংলাদেশের বিনিয়োগ করতে এখন ভয় পাচ্ছে যেহেতু বর্তমানে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। তবে বর্তমান রাজনৈতিক সংকট কেটে উঠলে হয়তোবা এ সকল মেগা প্রজেক্ট বাস্তবে রূপ নিতে পারে।
